ভারতে আসছে সেনকো-র ‘সিন অ্যাট কানস’ প্রদর্শনী

২০২৬ সালে আয়োজিত “কান চলচ্চিত্র উৎসবে” বিশেষ নজর কাড়লো সেনকো হাউসের ল্যাব-গ্রোন ডায়মন্ড ব্র্যান্ড ‘সেনেস’-এর ‘ডিউড্রপস’ কালেকশন । এবার সেই বহুলচর্চিত রেড-কার্পেট সৃষ্টি ভারতে আসছে ‘সিন অ্যাট কানস’ প্রদর্শনীর মাধ্যমে। স্টাইল আইকন রিদা থারানার মাধ্যমে উন্মোচিত এই গয়নাগুলি তাদের তরল ভাস্কর্যসম নকশা, কোমল ঝলক এবং সংযত সৌন্দর্যের জন্য প্রশংসিত হয়।
ভোরের শিশিরবিন্দু থেকে অনুপ্রাণিত ‘ডিউড্রপস’ তৈরি হয়েছে ১৪ ক্যারেট সোনার সেটিংয়ে বসানো ১০৫.৫ ক্যারেট FG-VVS নাশপাতি আকৃতির ডায়মন্ড দিয়ে। ঝরনার মতো ডায়মন্ড প্লেসমেন্ট, অর্গানিক সিলুয়েট এবং হালকা, উজ্জ্বল অনুভূতি এই কালেকশনকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। কানসের কাউচার বা বিশ্বমানের ফ্যাশনের সঙ্গে মিলেমিশে এটি হয়ে ওঠে আধুনিক বিলাসিতা ও নির্মল সৌন্দর্যের প্রতীক।
এ বিষয়ে জয়ীতা সেন জানান, এই সংগ্রহের মাধ্যমে তারা স্বাভাবিক, দীপ্তিময় এবং সমকালীন সৌন্দর্যকে তুলে ধরতে চেয়েছেন। Elle, Pinkvilla ও Harper’s Bazaar-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও এই সৃষ্টি বিশেষভাবে আলোচিত হয়েছে বলে জানান তিনি।