পোরাঝার থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরি হওয়া বাইকসহ এমডি মকসদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পোরাঝার এলাকার নৌকাঘাট থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। অভিযোগ, ধৃত এমডি মকসদ বাইকটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে।
চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
