স্মাইল ট্রেনের ৮ লক্ষাধিক বিনামূল্যে অস্ত্রোপচারের মাইলফলক

এবছর ২০ জুলাই বিশ্বজুড়ে পালিত হলো ‘বিশ্ব ক্লেফট সচেতনতা দিবস’। এ বছর স্মাইল ট্রেন ইন্ডিয়া ক্লেফট অস্ত্রোপচারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, ২০০০ সাল থেকে তারা ভারতে ৮,০০,০০০-এরও বেশি শিশুর বিনামূল্যে সফল অস্ত্রোপচারে সহায়তা করেছে।

ভারতে প্রতি বছর প্রায় ৩৫,০০০ শিশু এই সমস্যা নিয়ে জন্মায়। কিন্তু সামাজিক কুসংস্কার ও তথ্যের অভাবে অনেকেই সঠিক সময়ে চিকিৎসা পায় না। চিকিৎসায় দেরি হলে শিশুদের অপুষ্টি, খাওয়াদাওয়ার কষ্ট, কথা বলা ও শোনার সমস্যা এবং মানসিক জটিলতা দেখা দিতে পারে। স্মাইল ট্রেন ইন্ডিয়া কেবল অস্ত্রোপচারই নয়, বরং পুষ্টি সহায়তা, স্পিচ থেরাপি ও অর্থোডন্টিক চিকিৎসার মতো সার্বিক সেবা প্রদান করে। স্থানীয় ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিয়ে সংস্থাটি টেকসই স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলছে।

স্মাইল ট্রেনের এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আঞ্চলিক পরিচালক মমতা ক্যারল বলেন, “চিকিৎসার সুযোগ বাড়লেও সচেতনতা তৈরি করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বহু পরিবার জানতেই পারে না যে এই সমস্যার নিরাময় সম্ভব। এই সচেতনতার ঘাটতি দূর করতে পারলে আমরা সময়মতো প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে পারব।” এই সচেতনতা দিবসে সংস্থাটি সমাজ, সংবাদমাধ্যম ও স্বাস্থ্যকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। বিনামূল্যে চিকিৎসার বিস্তারিত তথ্যের জন্য স্মাইল ট্রেন ইন্ডিয়ার টোল-ফ্রি নম্বর ১৮০০ ১০৩ ৮৩০১-এ যোগাযোগ করা যাবে।