কড়া নির্দেশ কেন্দ্রের

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যের সন্দেহজনক প্রায় ৬ কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলো সম্পর্কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। কারণ কার্ডগুলো বেআইনি গ্রাহকদের কাছে থাকলে তা বাতিল করে জানাতে হবে রাজ্যগুলিকে। পাশাপাশি এই ঘটনায় তালিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে এই ধরনের রেশন কার্ড বেশি পরিমাণে রয়েছে।

যদিও পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার কার্ড চিহ্নিত করা হয়েছে। সেখানে গুজরাতের মতো পশ্চিমবঙ্গের তুলনায় কম জনসংখ্যা ও রেশন কার্ড থাকা রাজ্যে এই সংখ্যা ৫৫ লক্ষ। পাশাপাশি রাজস্থানে ‌এই সংখ্যা ৭৫ লক্ষ। মহারাষ্টে তো এই সংখ্যা প্রায় ১ কোটি (৯৯ লক্ষ)। এছাড়াও উত্তরপ্রদেশে ৫৪ লক্ষ এরকম কার্ড চিহ্নিত করেছে কেন্দ্র।