মথুরাপুর চৌরঙ্গী মোড়ে যানজট ঘিরে উত্তেজনা, বাইক চালক পলাতক

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শনিবার মথুরাপুর হাটকে ঘিরে ব্যাপক যানজট সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। সিভিক ভোলেন্টিয়ার থাকলেও নিয়ন্ত্রণে ব্যার্থ হয় তারা, খবর পেয়ে মানিকচক থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে একটি বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে বলার পরও বাইক না সরানোর ফলে তাকে এক থাপ্পড় মারে বলেঅভিযোগ।

যারফলে বাইক থেকে শিশু সহ পরে যায় বাইক চালক। তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিসের গায়ে হাত দেয় বাইক চালক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে।

পুলিশ অফিসারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বাইক চালক।বাইক চালককে আটক করতে গেলে জোরপূর্বক সেখান থেকে পালিয়ে যায় সপরিবারে বাইক চালক।