শাওমি ইন্ডিয়া আজ ভারতে রেডমি এ৭ সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। নির্ভরযোগ্যতা, আকর্ষণীয় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের ওপর নজর দিয়ে কোম্পানিটি তাদের সাশ্রয়ী স্মার্টফোনের পোর্টফোলিওকে আরও বাড়িয়ে চলেছে।
রেডমি এ৭-এ রয়েছে একটি বিশাল ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে রেডমি এ৭ প্রো-তে রয়েছে ৬.৯-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেয়। এর ফলে ব্যবহারকারীরা আরও মসৃণ ভিজ্যুয়াল এবং উন্নত ভিউয়িং অভিজ্ঞতা পাবেন। ডিসপ্লেতে চোখের সুরক্ষায় ট্রিপল টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এতে রয়েছে ‘ওয়েট টাচ’ প্রযুক্তি, যা বিভিন্ন পরিস্থিতিতে স্ক্রিনের সঠিক রেসপন্স নিশ্চিত করে।
উভয় ডিভাইসেই ১৫ ওয়াট চার্জিং সমর্থন করে এবং দক্ষ ব্যবহারের জন্য এতে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার রয়েছে। বক্সের ভেতরেই একটি ১৫ ওয়াট-এর চার্জার দেওয়া হবে। এছাড়াও ফোন দুটি ৭.৫ ওয়াট ওয়্যারড রিভার্স চার্জিং সমর্থন করে, যার মাধ্যমে অন্যান্য ডিভাইস চার্জ করার সুবিধা পাওয়া যাবে।
রেডমি এ৭ সিরিজে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ এবং LPDDR4X র্যা ম। মাল্টিটাস্কিং আরও সহজ করতে উভয় ফোনেই ভার্চুয়াল র্যািম এক্সপ্যানশন সুবিধা রয়েছে। এছাড়া এই সিরিজে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দৈনন্দিন ছবি ও ভিডিও কলের জন্য ভালো।
ব্যবহারিক সুবিধার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP52 রেটেড ডিউরেবিলিটি এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে। রেডমি এ৭ সিরিজে পরিষ্কার এবং সহজ সফটওয়্যার অভিজ্ঞতা পাওয়া যাবে। রেডমি এ৭ প্রো-তে গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ-এর মতো বিশেষ এআই ফিচার যুক্ত করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল ন্যানোসিম এবং আলাদা মাইক্রোএসডি কার্ড স্লট (২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে) রয়েছে।
রেডমি এ৭ ৩ জিবি+৬৪জিবি ভেরিয়েন্ট কালো নীল রঙে পাওয়া যায়, যার দাম ১০,৪৯৯ টাকা। রেডমি এ৭ প্রো ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্ট পাওয়া যাবে কমলা, কালো রঙে, যাত দাম ধার্য করা হয়েছে ১১,৪৯৯ টাকা। রেডমি এ৭ সিরিজটি Mi.com, অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট এবং শাওমি রিটেইল আউটলেটগুলোতে পাওয়া যাবে। বিক্রি শুরু হবে ২৪ এপ্রিল থেকে।
ভারতে শাওমি নিয়ে এলো নতুন দুটি ফোন
