৪৭৯ নম্বর পেয়ে জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তৃষা রায়। শুক্রবার স্কুলে মার্কশিট বিতরণের সময় সেই তৃষা রায় সহ ঝিলি দাস ( ৪৫২ ), অনুস্কা ভৌমিক ( ৪৪৫ ) এবং রাখি শিল ( ৪৪২ ) এই চারজনকে সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রের খবর, বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৮১ জন। যার মধ্যে সাফল্যের দোড়গোড়ায় পৌছাতে পেরেছে ১৪৩ জন। এদের মধ্যে তৃষা স্কুলের সর্বোচ্চ নম্বরের পাশাপাশি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে। ইতিমধ্যেই খুশীর হাওয়া স্কুলে। তাই বিদায় বেলা স্কুলের এই চার কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। তাদের হাতে ফুলের তোরা এবং মিষ্টি তুলে দিলেন স্কুলের সভাপতি সহ প্রধান শিক্ষিকা সহ অনান্য শিক্ষিকারা। ভবিষ্যতে ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন স্কুলের সভাপতি প্রসেনজিৎ দে।অন্যদিকে খুশির সাথে স্কুলের প্রধান শিক্ষকা ড. অর্পনা রায় বলেন, করোনা কাটিয়ে পড়ুয়ারা আবার তাদের নিজেদের ছন্দে ফিরতে চলেছে। ভবিষ্যতে WBCS অফিসার ইচ্ছে প্রকাশ করেন তৃষা।
Related Posts
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ‘রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন’
রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনি মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক…
Share this:
ময়নাগুড়ি ব্লকে শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে…
Share this:
কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে ক্লাস শুরু…
