গরমে হাঁসফাঁস জলপাইগুড়িবাসী। গরমের হাত থেকে বাঁচতে একটু আরাম পেতে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন মানুষজনেরা।কয়েকদিন ধরে জেলা জুড়েই তীব্র দাবদাহ।বৃষ্টির দেখা নেই। দই বিক্রেতারা ব্যস্ত, ছুটছেন দই নিয়ে। এই রোদ এবং গরমকে উপেক্ষা করে সূদুর ময়নাগুড়ি এলাকা থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় সুস্বাদু মিষ্টি দই পৌঁছোতে মোটর বাইকে করে ছুটছেন দইয়ের কারিগরেরা। এই গরমে দই এর অর্ডার বেড়েছে, বিক্রি ভালোই হচ্ছে। বিভিন্ন মিষ্টির দোকানে দই সাপ্লাই দিচ্ছেন দই প্রস্তুতকারকেরা।সোমবার দুপুর নাগাদ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন এক ব্যবসায়ী। জানালেন প্রচন্ড গরম দইয়ের অর্ডার বেশি বেশি আসছে।গরমে বিক্রি বেশি বেশি হওয়ায় কিছুটা হলেও খুশি ব্যবসায়ীরা।
Related Posts
শিলিগুড়ি শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে আয়োজিত হলো বৈঠক
শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটো। ফলে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন…
Share this:
অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে দুর্ভোগ, এটাতো পুরসভা না গরুসভা পুরসভা কে কটাক্ষ স্থানীয়দের
অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে চরম দুর্ভোগ। এটাতো পুরসভা না গরুসভা পুরসভা কে কটাক্ষ স্থানীয়দের। জুতো হাতে জল পেরিয়ে যাতায়াত।…
Share this:
টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু
টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার এক টোটো চালকের।…
