স্প্রাইটের সঙ্গে ঝাল খাওয়ার মজা! শর্বরী ও সুনীলের নতুন ক্যাম্পেইন

ঝাল খাবারের স্বাদ ও উত্তাপ বাড়াতে স্প্রাইট নিয়ে এসেছে ‘স্পাইসি লাগা। স্প্রাইট উঠা’ ক্যাম্পেইন। সাহসিকতার সঙ্গে ঝাল খাবারপ্রেমীদের খাবারের স্বাদকে দ্বিগুণ করতে এবং খাবারের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে এবার স্প্রাইট হবে আপনার নিখুঁত সঙ্গী।
ঝাল লাগলেই ঠান্ডা স্প্রাইটের বোতলে হাত বাড়ানোর এই চিরচেনা অভ্যাসকে ঘিরে তৈরি হয়েছে ক্যাম্পেইনের মূল ভিডিও। এই ভাবনাটিকে মজার ছলে জীবন্ত করে তুলতে ক্যাম্পেইনের মূল ভিডিওটিতে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের আইকন তথা স্প্রাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্বরী ওয়াঘ এবং কমেডির জনপ্রিয় মুখ সুনীল গ্রোভার। এক প্রাণবন্ত রেস্তোরাঁয় সুনীল যখন মজার ছলে একের পর এক ঝাল খাবার দেন, তখন শর্বরী সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্প্রাইট হাতে তুলে নেন। স্প্রাইটের লেমন-লাইম ফ্লেভার এই ঝাল খাবারের সঙ্গে দারুণ মানিয়ে যায় এবং খাওয়ার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
কোকা-কোলা ইন্ডিয়ার সুমেলি চ্যাটার্জি বলেন, “ঝাল খাবারের জনপ্রিয়তা কোনও সাময়িক ট্রেন্ড নয়, বরং এটি দারুণ সব ফুড এক্সপেরিয়েন্সের খোঁজ দেয়। ‘স্পাইসি লাগা। স্প্রাইট উঠা’ ক্যাম্পেইনটি ঝাল খাবারের সঙ্গে স্প্রাইটের লেমন-লাইম সতেজতা যোগ করে প্রতিটি মুহূর্তকে উপভোগ্য করে তোলে।”
শর্বরী বলেন, “তরুণদের সঙ্গে যুক্ত হতে স্প্রাইট সবসময় দারুণ সব উপায় বের করে, আর সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। ‘স্পাইসি লাগা। স্প্রাইট উঠা’ ক্যাম্পেইনটি আমাদের চিরচেনা একটি অভ্যাস ঝাল খাবারের সঙ্গে ঠান্ডা স্প্রাইট খাওয়ার আনন্দকে উদযাপন করে। এটি ভীষণ সতেজ ও দারুণ শক্তির উৎস!”
সুনীল গ্রোভার যোগ করেছেন, “ঝাল খাবার মানেই বাড়তি উত্তেজনা, আর মুখ জ্বালা করলে স্প্রাইটই হলো তার সেরা সমাধান। দারুণ মজার এই ক্যাম্পেইনের শুটিংটি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও এটি দেখে আনন্দ পাবেন এবং ঝাল খাবারের সঙ্গে স্প্রাইট উপভোগ করবেন।”
এই ক্যাম্পেনের অংশ হিসেবে স্প্রাইট বার্গার কিং, ওয়াও! মোমো, এবং টাবাস্কো সহ দেশের ২০০টিরও বেশি ফুড ব্র্যান্ডের সঙ্গে হাত মেলাচ্ছে। এর মাধ্যমে ঝাল খাবারের সঙ্গে ঠান্ডা স্প্রাইট খাওয়ার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবে সবাই। এছাড়া দেশব্যাপী অন-প্যাক প্রমোশনের মাধ্যমে গ্রাহকদের দক্ষিণ কোরিয়া ভ্রমণের আকর্ষণীয় সুযোগ জিতে নেওয়ার উপায় করে দিচ্ছে স্প্রাইট।