রঙ আর তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়। সজ্জিত বিদ্যালয় জ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছে। রঙ তুলিতে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের প্রবেশ মুখ। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে নানা মনিষীর ছবি ও বাণী। এভাবেই রং তুলির আঁচড়ে সাজিয়ে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহার করে স্কুলকে শিশুবান্ধব করার চেষ্টা করা হয়েছে। তারই উদ্বোধন করা হলো শনিবার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন, সিএডিসির চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়, ছিলেন জটেশ্বর দু-নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল, ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল সহ বিশিষ্টজনেরা।বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষই।
Related Posts
জলপাইগুড়িতে বসলো বাজির বাজার
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান…
Share this:
হাতির পাল দেখতে জাতীয় সড়কে ভিড় পর্যটকদের
নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের ৪নং ফাটকের ১৭ নং জাতীয় সড়কে হাতির পাল দেখার জন্য পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার…
Share this:
কলকাতায় শনিবার-রবিবার ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা
রাজ্যজুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে…
