সুখবর উত্তরবঙ্গবাসীদের জন্য

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার জলপাইগুড়িবাসীদের জন্য রয়েছে সুখবর। শহর যানজটে স্বস্তি আনতে বড় উদ্যোগ সরকারের। তিন নম্বর ঘুমটি ও ডেঙ্গুয়াঝারে তৈরি হচ্ছে উড়ালপুল দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে জলপাইগুড়ি শহরে।

জলপাইগুড়ির শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি তিন নম্বর ঘুমটি এবং ডেঙ্গুয়াঝার এলাকায় তৈরি হতে চলেছে উড়ালপুল। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্ত দেব অধিকারী ও রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার।

নতুন সরকার গঠনের পর এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই দাবি দুই বিধায়কের। অনন্ত দেব অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই তিন নম্বর ঘুমটিতে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হবে। শহরের অন্যতম ব্যস্ত এলাকা তিন নম্বর ঘুমটি রেল ক্রসিং এবং ডেঙ্গুয়াঝার রেল ক্রসিং দীর্ঘদিন ধরেই যানজটের জন্য বেশ পরিচিত।