দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। রাজ্যে মিড–ডে মিল নিয়ে নানা বিতর্কের মাঝেই বাচ্চাদের পাতে পড়ল গরম-গরম ইলিশ।
ঘটনা ফলতার হরিশপুর ফ্রি প্রাইমারি স্কুলের। সেখানেই মিড-ডে মিলে শিশুদের পাতে পড়ল ইলিশ ভাজা। যা আনন্দ সহকারে পেট ভরে খেল খুদে পড়ুয়ারা। এই ‘ইলিশ উৎসব’ নিয়ে স্কুলের টিআইসি জানিয়েছেন, ‘মরশুমের ইলিশ খেতে সকলেরই মন চায়। তাই নিজের বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য এই আয়োজন করেছিলাম।’
তিনি জানান, ভরা বর্ষায় খুদেদের পাতে ইলিশ পড়ায় খুশি অভিভাবকগণও। ভবিষ্যতে যাতে আরও এই ধরনের উৎসব করা যায় সেকথাও জানিয়েছেন তিনি। ইলিশ খাওয়ানোর পাশাপাশি ইলিশ উপকারিতাও ছাত্র-ছাত্রীদের বোঝানো হয় সেখানে।
