রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আপনি যদি হুট করে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে ঘুরতে যাওয়ার জন্য টিকিট না পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। কারণ অল্প খরচে আগাম বুকিং না কর আপনি এবার থেকে সহজেই যেতে পারবেন বেনারস।
আসানসোল বারাণসী মেমু এক্সপ্রেসে। এই ট্রেনটি প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট নাগাদ আসানসোল স্টেশন থেকে ছাড়ে। যদিও গন্তব্যে পৌঁছতে সময় নেয় ১৫ ঘন্টার কিছু বেশি। যাত্রাপথে ছোট-বড় স্টেশন মিলিয়ে ৮০ টির বেশি স্টপেজ রয়েছে ট্রেনটির।
যেহেতু এই ট্রেনটি একটি মেমু এক্সপ্রেস, তাই আগে থেকে বুকিং করে রাখার দরকার পড়ে না। আনরিজার্ভ কাউন্টার থেকেই এই ট্রেনে ওঠার টিকিট পাওয়া যায়। এই ট্রেনে আসানসোল থেকে বেনারস আপনি ১৫৫ টাকা খরচ করেই পৌঁছে যেতে পারবেন।
