সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। পশ্চিমী নিষেধাজ্ঞা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বাণিজ্য ক্রমাগত শক্তিশালী হচ্ছে।
জানা গিয়েছে, ভারত ২০২৬ সালের মে মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি ক্রয় করেছে। একটি নতুন রিপোর্ট অনুসারে, ভারত মাত্র এক মাসে রাশিয়া থেকে ৬.৭ বিলিয়ন ডলার (প্রায় ৫.৮ বিলিয়ন ইউরো) মূল্যের হাইড্রোকার্বন আমদানি করেছে। এমতাবস্থায়, এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায় যে, ভারতীয় তেল শোধনাগারগুলিতে সস্তা রাশিয়ার তেলের চাহিদা এখনও বেশ প্রবল। একটি রিপোর্ট অনুসারে, পূর্বের মাসের তুলনায় গত মে মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ, ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিও ৮ শতাংশ বেড়েছে।
রিপোর্ট অনুসারে, রাশিয়া থেকে কেনা মোট হাইড্রোকার্বনের মধ্যে অপরিশোধিত তেলের অংশই ছিল সবচেয়ে বেশি। ভারত গত মে মাসে রাশিয়া থেকে প্রায় ৪.৮ বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল কিনেছে। যা মোট আমদানির ৮৩ শতাংশ হিসাবে বিবেচিত হচ্ছে।
