নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের ৪নং ফাটকের ১৭ নং জাতীয় সড়কে হাতির পাল দেখার জন্য পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও তিনদফায় হাতির দল ভুটান থেকে ফিরে ১৭ নং জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ফিরে যায়। হাতির দলের জাতীয় সড়ক পারাপারের সেই দৃশ্য দেখতে অন্যান্য দিনের মতো এদিনও ভিড় জমায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৪৫টি হাতির একটি তিনটি ভাগে ভাগ হয়ে জাতীয় সড়ক পার করে ডায়নার জঙ্গলে ফিরে যায়। তবে অঘটন যাতে না ঘটে, সেজন্য হাতির দলটিকে পাহাড়া দিয়ে রেস্কিউ করে ডায়না রেঞ্জের বনকর্মীরা তাদের ডায়নার জঙ্গলে ফিরিয়েছে বলে জানিয়েছেন ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল।
Related Posts
শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব
শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব। শহরের বাইরের দিকে মহকুমা এলাকায় জমি দেখে সেখানে এই হাব গড়ে তোলা হবে। নিয়ম…
Share this:
উচ্চ প্রাথমিকের বাকি ১২০০ বেশি শূন্যপদে নিয়োগ!
কেটে গিয়েছে ১৬ মাসেরও বেশি সময়। উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং বিষয়ে কিছুই জানা যায়নি। নীরব রাজ্য সরকার। যদিও…
Share this:
কোচবিহারের রাসমেলার সময়সীমা বর্ধিত করার দাবিতে সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা
আগামী রবিবার পর্যন্ত কোচবিহার রাসমেলা বর্ধিত করার দাবিতে আজ কোচবিহার রাসমেলার সমস্ত দোকান বন্ধ রাখলো ব্যবসায়ীরা। কোচবিহার পৌরসভার পক্ষ থেকে…
