আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, বৃহস্পতিবার সন্ধ্যার পর মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৮/ ১০০ নম্বর বুথে বিজেপির বুথ মিটিং চলাকালীন বিজেপি কর্মীদের ওপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় যখম এক বিজেপির বুথ সভাপতি।উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। আহত ওই বিজেপির বুথ সভাপতি কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ৮/১০০ নম্বর বিজেপির বুথ সভাপতি রবীন্দ্র কার্জী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। এই ঘটনার পর আজ ওই বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী।
Related Posts
মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারে
কোচবিহার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত অমর্তলা চড়ক পূজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রনামির টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।…
Share this:
পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের
পরীক্ষায় পাশ করানোর দাবিতে পথে নামলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোচবিহারের ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার গুঞ্জবাড়ি এলাকায়…
Share this:
তোর্ষা নদীর ভাঙ্গনে ঘুম উড়েছে শোলাডাঙ্গা এলাকার বাসিন্দাদের!
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দেয় কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। তবে দুদিন থেকে নদীর জলস্তর কমে যাওয়ায় তোর্ষা…
