১৯৮৮ সালে ৪ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেল ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে শহীদ রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস। ১৯৮৮ সালের রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ভেজাল তেল খেয়ে বহু শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদে ৪ঠা আগস্ট যুব তৃণমূল কংসের পক্ষ থেকে ভেজাল তেলের প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে কোচবিহারের রবিন, বিমান, হায়দারের মৃত্যু হয়। এই শহীদ দের স্মরণ করতে আজ সাগরদিঘী পাড়ে অবস্থিত শহীদ বেদীতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হয়। একই সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণসভার আয়োজন করা হয়।
Related Posts
লোকসভা নির্বাচনে মোহন শর্মার সমর্থন কে কেন্দ্র করে বড় প্রশ্ন রাজনীতিক মহলে
তার কাছে সবাই এসেছে কিন্ত তিনি এখনও কাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নেননি সে হচ্ছে ডুয়ার্সের অন্যতম হেভিওয়েট নেতা মোহন…
Share this:
পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল, ফের চালু হল জঙ্গল সাফারি
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল।…
Share this:
ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ গ্রামে রামকৃষ্ণ মিশনের চারা বিতরণ
জলপাইগুড়ি:-মিনি টর্নেডো বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন।ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে…
