দোকান-হোটেলে গৃহস্থালির গ্যাস, বা*জেয়াপ্ত ৭ সিলিন্ডার

কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের পরিবর্তে দোকান ও হোটেলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন বাজারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকান ও হোটেল থেকে মোট সাতটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। বাণিজ্যিক কাজে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগেই এই অভিযান বলে জানা গিয়েছে।

অভিযানকে ঘিরে বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিয়ম ভেঙে বাণিজ্যিক কাজে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার রুখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।