ঘোষণা হলো নয়া প্রকল্পের

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে এবার এক বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ তথা রাজ্যের সমস্ত চা শ্রমিকদের জন্য বড় আর্থিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে এবার চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা।

চা শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন পরিকাঠামোর ভোল বদলাতে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, প্রকল্পের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে রাজ্য স্তরের কমিটি পিএমসিএসপিওয়াই চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চা শ্রমিকদের জীবনযাত্রায় পুরোপুরি পরিবর্তন আনতে চলেছে এই প্রকল্প। মূলত তিনটি ক্ষেত্রে ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের জনস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২ কোটি টাকা।

এছাড়াও রয়েছে চা শ্রমিকদের আশ্রয় যোজনা। চা শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বস্তি দিতে ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে। এই যোজনার অধীনে পাহাড়ি এলাকায় ৮৮ টি এবং সমতলে ২৩৩ টি আধুনিক বিশ্রামাগার তৈরি করা হবে।