পরিত্যক্ত বিল্ডিং-এ বসে ডাকাতির ছক! গভীর রাতে হানা দিয়ে সেই ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড তাজা কার্তুজ, চারটি খুকরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করে প্রধাননগর পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হবে৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দাগাপুর এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিং-এ বেশ কিছু দুষ্কৃতি জমায়েত হয়। সূত্র মারফৎ সেই খবর পেতেই অভিযানে নামে প্রধাননগর থানার পুলিশ। রাতের অন্ধকারেই হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। যদিও সেসময়ই আরও কয়েকজন দুষ্কৃতি পুলিশি উপস্থিতি টের পেতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির ছক ছিল ধৃতদের। সেক্ষেত্রে এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ শুরু হয়েছে।
Related Posts
দার্জিলিঙে কচিকাচাদের সাথে শিশু দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের সাথে দিনটিকে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার চার দিনের দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা…
Share this:
রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি জানাতে শুকনা এনআইসি মিটিং হলে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’
রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে বৃহস্পতিবার শুকনা এনআইসি মিটিং হলে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’। পরিবেশ ও…
Share this:
আর্থিক কষ্ট জয় করে জাতীয় মঞ্চে শিলিগুড়ির ক্যারাটে যোদ্ধা শুভজিৎ দাস, দিল্লি পাড়ি
আর্থিক অনটনকে পিছনে ফেলে বাংলার মুখ উজ্জ্বল করতে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি যাচ্ছেন শিলিগুড়ির যুবক শুভজিৎ দাস।…
