একাধিক মামলায় জর্জরিত অভিষেক

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ, তদন্ত এবং আইনি জটিলতার কারণে বারবার শিরোনামে উঠে আসছে তাঁর নাম।

অভিষেক এখন নানা মামলার জেরে আইনি লড়াইয়ে জর্জরিত। যিনি অতীতে বিচারব্যবস্থার সমালোচনায় সরব ছিলেন, তিনিই এখন বিভিন্ন ক্ষেত্রে আদালতের রক্ষাকবচের আশ্রয় নিচ্ছেন। সবচেয়ে আলোচিত মামলাগুলির মধ্যে অন্যতম কয়লা পাচার মামলা। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড -এর খনি থেকে কয়লা চুরি এবং আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু হয়।

এই মামলায় অভিষেকের ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে আসে এবং গ্রেফতার হয়। তদন্তের স্বার্থে একাধিকবার তাঁকে ও তাঁর স্ত্রীকে তলব করা হয়েছিল। এই তদন্ত এখনও চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর নাম বারবার সামনে এসেছে। তদন্তকারী সংস্থা অতীতে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। সম্প্রতি ফের অভিষেকের নামে সমন জারি করে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সই জালিয়াতি মামলাতেও তাঁকে তলব করা হয়েছে।