মোটর পলিসিহোল্ডারদের জন্য ২৪ ঘণ্টার আইনি সহায়তা চালু করতে লইয়ার্ডের সঙ্গে পার্টনারশিপ করল বাজাজ জেনারেল ইনশিওরেন্স লিমিটেড। এই উদ্যোগের আওতায় LOTS বা Lawyer On The Spot নামে একটি আইনি সহায়তা পরিষেবা চালু করা হয়েছে। প্রাইভেট কার, টু-হুইলার এবং কমার্শিয়াল ভেহিকল, সব ধরনের মোটর ইনশিওরেন্স পলিসির সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে এই পরিষেবা পাওয়া যাবে। এমনকি লায়াবিলিটি-অনলি কভারও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক দুর্ঘটনা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে আইনি ও প্রশাসনিক জটিলতা মোকাবিলায় গ্রাহকদের সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে পলিসিহোল্ডাররা এফআইআর, পুলিশের প্রক্রিয়া, গাড়ি আটক, ট্রাফিক চালান এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত বিষয়ে ২৪ ঘণ্টা আইনি পরামর্শ পাবেন। প্রয়োজনে ঘটনাস্থলে আইনজীবীর সহায়তাও মিলবে।
লইয়ারডের দেশজুড়ে ৮০ হাজারেরও বেশি তালিকাভুক্ত আইনজীবীর নেটওয়ার্কের মাধ্যমে এই পরিষেবা পরিচালিত হবে, যা ভারতের প্রায় ৯৮ শতাংশ পিনকোড এলাকায় উপলব্ধ। একাধিক ভারতীয় ভাষায় আইনি পরামর্শ, সার্বক্ষণিক সহায়তা এবং কেস ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকছে।
বাজাজ জেনারেল ইনশিওরেন্স-এর চিফ টেকনিক্যাল অফিসার–কমার্শিয়াল অমরনাথ সাক্সেনা বলেন, “ইনশিওরেন্স-এর ভূমিকা শুধু আর্থিক সুরক্ষায় সীমাবদ্ধ নয়। দুর্ঘটনার পর আইনি জটিলতা মোকাবিলাতেও গ্রাহকদের পাশে থাকা জরুরি। লইয়ার্ডের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে দেশজুড়ে পলিসিহোল্ডাররা প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন।”
লইয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সিইও হিমাংশু গুপ্ত বলেন, “দুর্ঘটনার পর চালকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক সময় আইনি, যান্ত্রিক নয়। সেই সময় দ্রুত আইনজীবীর সহায়তা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ আইনি সহায়তাকে দায়িত্বশীল গাড়ি মালিকানার একটি অংশ করে তুলবে।” এই উদ্যোগের মাধ্যমে বাজাজ জেনারেল ইনশিওরেন্স মোটর বিমার আওতায় আর্থিক সুরক্ষার পাশাপাশি প্র্যাক্টিকাল ও আইনি সহায়তার পরিসরও বাড়াল।
বাজাজ জেনারেল ইনশিওরেন্স ও লইয়ার্ডের উদ্যোগে মোটর পলিসিহোল্ডারদের জন্য ২৪ ঘণ্টার আইনি সহায়তা
