ভারতের অন্যতম বৃহৎ ও সাশ্রয়ী মোবিলিটি প্ল্যাটফর্ম রপেন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস (র্যাপিডো) কর্ণাটক বাইক ট্যাক্সি মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে একে দেশের বাইক ট্যাক্সি ক্ষেত্রের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে। এই রায় লক্ষ লক্ষ যাত্রী ও ক্যাপ্টেনকে পরিষেবা দেওয়া ক্ষেত্রে নতুন দিশা দেখাবে এবং রাজ্যগুলোর স্পষ্ট বাইক ট্যাক্সি নীতিমালা তৈরির পথ করে দেবে। উল্লেখ্য, মামলায় কর্ণাটক সরকারের স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করেছে।
ভারতের বাইক ট্যাক্সি ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ক্ষেত্রের বিকাশে র্যাপিডো অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বল্প দূরত্ব ও ফার্স্ট-লাস্ট মাইল যাতায়াতের সুবিধার পাশাপাশি, বাইক ট্যাক্সি লক্ষ লক্ষ ক্যাপ্টেনের আয়ের সুযোগ এবং যাত্রীদের জন্য যাতায়াতের নতুন বিকল্প তৈরি করেছে।
র্যাপিডো-র সহ-প্রতিষ্ঠাতা পবন গুন্টুপল্লী বলেন, “সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি কর্ণাটকে বাইক ট্যাক্সি ক্ষেত্রের বিষয়গুলিকে স্পষ্ট করেছে এবং ভারতের এই খাতে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। বাইক ট্যাক্সি যানজটপূর্ণ শহরে যাতায়াত সহজ করা, ফার্স্ট ও লাস্ট-মাইল সংযোগ জোরদার করা এবং ক্যাপ্টেনদের ফ্লেক্সিবল আয়ের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই রায় সেই অবদানকে স্বীকৃতি দিয়ে দেশের মোবিলিটি ব্যবস্থায় বাইক ট্যাক্সির ভবিষ্যৎ বিকাশের পথ আরও সুগম করবে।”
তিনি আরও বলেন, “র্যাপিডো-র কাছে এই রায় শুধু আইনি জয় নয়, বরং মানুষের প্রকৃত যাতায়াতের চাহিদাভিত্তিক পরিবহণ ব্যবস্থার স্বীকৃতি। দেশের বহুল ব্যবহৃত টু-হুইলারকে কার্যকরভাবে কাজে লাগিয়ে যাত্রী, ক্যাপ্টেন ও শহরের জন্য বাড়তি সুবিধা তৈরি করা সম্ভব। নিরাপদ, দায়িত্বশীল ও সুনিয়ন্ত্রিতভাবে এই ক্ষেত্রের প্রসারে আমরা কর্ণাটক সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
বেঙ্গালুরুর মতো যানজটপূর্ণ শহরে এটি বাস, মেট্রো, অটো ও ক্যাবের পরিপূরক হিসেবে যাতায়াত সহজ করে। পাশাপাশি, চালকদের নিজেদের দুই চাকার যান ব্যবহার করে আয়ের সুযোগও তৈরি করে। কর্ণাটকে আইনি অবস্থান স্পষ্ট হওয়ায়, র্যাপিডো এখন দায়িত্বশীলভাবে বাইক ট্যাক্সির প্রসারে কাজ করতে চায়। ভারতের মাল্টিমোডাল পরিবহণ ব্যবস্থার অংশ হিসেবে এই ক্ষেত্রের বিকাশে সংস্থাটি প্রযুক্তি, পরিচালন দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগিয়ে যাবে।
