প্রকল্পের টাকা পেতে শুরু করেছে উপভোক্তারা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে পালাবদলের পরেও বাংলার বাড়ি প্রকল্প বন্ধ হয়নি। শুধু নাম বদল করে পশ্চিমবঙ্গ আবাস রেখেছে নতুন রাজ্য সরকার।

আনুষ্ঠানিকভাবে প্রায় ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে। উপভোক্তা প্রথম কিস্তির টাকা দিয়ে লিন্টেল স্তর অবধি বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তাঁদের দ্বিতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য। নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে প্রায় ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হবে।

এক্ষেত্রে গতকাল কিংবা আজ অ্যাকাউন্টে টাকা না এলেও চিন্তার কিছু নেই। কারণ ধাপে ধাপে যোগ্যদের টাকা পাঠাচ্ছে রাজ্য। তবে উপভোক্তাদের নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে টাকা ঢুকলেই তাঁরা জানতে পারবেন। প্রয়োজন পড়লে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস কিংবা সংশ্লিষ্ট সরকারি দফতরে যোগাযোগ করে আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারেন উপভোক্তারা।