বাঁকুড়া শহরে পালিত হলো হজরত মহম্মদের জন্ম দিবস উপলক্ষে বিশ্ব নবী দিবস

এই বিশেষ দিনটি উপলক্ষে বুধবার বাঁকুড়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে সদর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বাঁকুড়ার কেঠারডাঙ্গা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে স্টেশন মোড়, নতুনগঞ্জ, চকবাজার ও মাচানতলা সহ বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় কেঠারডাঙ্গায় গিয়ে শেষ হয়।

দিনটিকে কেন্দ্র করে এ দিন পদযাত্রায় অংশগ্রহণকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ।