ফলাফলের আগেই বিজেপির উচ্ছ্বাস, “সরকার গঠন নিশ্চিত” দাবি কর্মী-সমর্থকদের

এখনও ভোট গণনার সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হলেও মালদায় ইতিমধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকার ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা।

মালদহের বিভিন্ন এলাকায় দেখা যায়, দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে, আবির খেলায় মেতে ওঠেন তারা। অনেক জায়গায় মিষ্টি বিলিও করতে দেখা যায় বিজেপি শিবিরকে।

দলীয় কর্মীদের বক্তব্য, বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলে ‘অভয়া’-র বিচার মিলবে, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা কমবে ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তাদের দাবি, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে ও সেই ফলাফলেই এই উচ্ছ্বাস। যদিও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা বাকি, তবুও আগাম বিজয়ের আশায় আত্মবিশ্বাসী বিজেপি শিবির।