ভ্যালভোলিনের নতুন ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন

ভ্যালভোলিন গ্লোবাল অপারেশনস— যা ‘দ্য অরিজিনাল ইঞ্জিন অয়েল’ হিসেবে পরিচিত এবং অটোমোটিভ ও শিল্প-সংক্রান্ত সমাধানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, সম্প্রতি তাদের গ্লোবাল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেছে। ভ্যালভোলিন গ্লোবাল তাদের নতুন গ্লোবাল ক্যাম্পেইন ‘দ্য অরিজিনাল ইঞ্জিন অয়েল ফর দ্য ড্রিভেন’-এর মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর উত্তেজনা এবং ফুটবল ভক্তদের অদম্য আবেগকে উদযাপন করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সেইসব ভক্তদের সম্মান জানানো, যারা প্রিয় দলকে সমর্থন করতে হাজার হাজার মাইল পাড়ি দেন, এবং সেইসব মেকানিকদের স্বীকৃতি দেওয়া, যারা ভ্যালভোলিন-এর ওপর আস্থা রেখে এই দীর্ঘ যাত্রাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সাহায্য করেন।

ব্র্যান্ডটির ১৬০ বছরের ইতিহাস এবং ফিফা বিশ্বকাপের গৌরবকে একত্রে রেখে তৈরি একটি বিশেষ বিজ্ঞাপন চিত্র পরিচালনা করেছে সৃজনশীল সংস্থা ‘উই আর লাফ’। ভ্যালভোলিন-এর প্রধান ব্র্যান্ড কর্মকর্তা মাইকেল কার্টম্যান জানান, ভক্তরা যখন প্রিয় দলের খেলা দেখতে গাড়ি, বাস বা ট্রাকে করে দূর-দূরান্তে পাড়ি জমান, ভ্যালভোলিন তখন তাদের এই সফরের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে থাকে।

ক্যাম্পেইনটি বর্তমানে ভারতে স্থানীয়ভাবে শুরু হলেও, জুলাই মাস থেকে এটি যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। জুলাই মাস পর্যন্ত টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং রেডিও সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এই প্রচার চলবে। প্রতিটি মাইল, প্রতিটি ইঞ্জিন এবং প্রতিটি স্বপ্নকে সার্থক করতে নিরলসভাবে কাজ করে যাওয়াই ভ্যালভোলিন-এর মূল অঙ্গীকার।