নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোচবিহারে পা পড়ল সিবিআইয়ের। কলকাতা, মুর্শিদাবাদের পাশাপাশি বৃহস্পতিবার কোচবিহারের একাধিক জায়গায় অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকালে সিবিআইয়ের দুটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় শহরের পৃথক পৃথক জায়গায়। একটি দল যায় কোচবিহার রাজারহাটের ট্যাঙনমারি এলাকার একটি বিএড ও ডিএলএড টিচার্স ট্রেনিং কলেজে। অন্য দলটি পৌঁছায় এই কলেজের কর্ণধারের বাড়িতে। এই কলেজের অন্যতম কর্ণধার শ্যামল কর, অমল কর ও তাঁদের আরও দুই ভাইকে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা।
Related Posts
দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন
সীমান্তে ভারত পাকিস্তান সংঘাতের আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও…
Share this:
ফের বিপত্তি পাহাড়ে, বড় বড় পাথর পড়ে ফের যান চলাচল ব্যাহত
১০ নম্বর জাতীয় সড়কে (NH-10) ফের বিপত্তি। শনিবার সকালে কালিজোড়া সংলগ্ন পাহাড় থেকে হঠাৎই বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ে জাতীয়…
Share this:
চু*রি হওয়া অ্যাম্বুলেন্স উদ্ধার, রাতেই গ্রেফতার অভিযুক্ত
ফালাকাটা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি অ্যাম্বুলেন্স দ্রুত উদ্ধার করে সাফল্য পেল সিতাই থানার পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা…
