পারফেটি ভ্যান মেলের কনফেকশনারি ব্র্যান্ড চুপা চুপস ভারতে বাবল গামের বাজারে প্রবেশ করল। সংস্থার নতুন পণ্য ‘চুপা চুপস বাবল গাম স্টিকস’ ফ্রুটস এবং কোলা লেমন—এই দুটি স্বাদে বাজারে এসেছে। ১০ টাকা দামের এই পণ্য দেশের বিভিন্ন খুচরো বিপণিতে পাওয়া যাচ্ছে।
বর্তমান প্রজন্মের তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি এই বাবল গাম চিবানোর পাশাপাশি বড় বুদবুদ তৈরির আনন্দ দেবে। প্রতিটি গামের ওজন ৪.২ গ্রাম, যা এই বিভাগে প্রথম। এর নরম গঠন এবং বড় আকার আরও ভালো চিবানোর অভিজ্ঞতা দেবে। পাশাপাশি কোলা ও লেবুর স্বাদের মিশ্রণে তৈরি কোলা লেমন বাবল গাম এই বিভাগে নতুন সংযোজন।
পারফেটি ভ্যান মেলে ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর গুঞ্জন খেতান বলেন, চুপা চুপসের লক্ষ্য শুধু সুস্বাদু নয়, বরং আরও মজাদার ও আকর্ষণীয় কনফেকশনারি অভিজ্ঞতা তুলে ধরা। নতুন এই পণ্যের মাধ্যমে বড় বুদবুদ, আকর্ষণীয় স্বাদ এবং নতুন ধরনের অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে।
কিশোর-কিশোরী ও কমবয়সি ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন পণ্যের প্যাকেজিংয়ে রাখা হয়েছে রঙিন ও প্রাণবন্ত নকশা। চুপা চুপস বাবল গাম স্টিকস মডার্ন ট্রেড, জেনারেল ট্রেড এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। পাশাপাশি সংস্থার জনপ্রিয় গাম-ভর্তি ললিপপ, সাওয়ার বেল্টস এবং সাওয়ার বাইটসও বিভিন্ন স্বাদে বাজারে উপলব্ধ রয়েছে।
