কলকাতায় লিগ্যাসি মোটরসের হাত ধরে ডিলারশিপ নেটওয়ার্ক আরও মজবুত করল জাওয়া ইয়েজদি এবং বিএসএ মোটরসাইকেলস

ভারতে নিজেদের রিটেইল সেলিং এবং পরিষেবা নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে কলকাতার বি.টি. রোড আগরপাড়ায় ‘লিগ্যাসি মোটরস’ নামে একটি নতুন ডিলারশিপের উদ্বোধন করল জাওয়া ইয়েজদি এবং বিএসএ মোটরসাইকেলস। এই নতুন ডিলারশিপের মাধ্যমে আগরপাড়া ও পার্শ্ববর্তী এলাকার বাইকপ্রেমীরা এখন থেকে এই তিনটি আইকনিক ব্র্যান্ডের সম্পূর্ণ মোটরসাইকেল সম্ভারের পাশাপাশি বিক্রয়, পরিষেবা এবং আসল যন্ত্রাংশের সুবিধা পাবেন। বর্তমানে সারা দেশে সংস্থাটির ৪৫০টিরও বেশি টাচপয়েন্ট রয়েছে, যা ২০২৮ অর্থবর্ষের মধ্যে ৭০০-র বেশি করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে ক্লাসিক লেজেন্ডসের সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা বলেন, “কলকাতায় মোটরসাইকেল চালানোর একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে এবং এটি জাওয়া ইয়েজদি ও বিএসএ-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। লিগ্যাসি মোটরস শহরে আমাদের উপস্থিতি আরও জোরদার করবে এবং ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার গ্রাহকদের কাছে আমাদের বাইক, অনুমোদিত পরিষেবা ও আসল যন্ত্রাংশ আরও সহজলভ্য করে তুলবে।”
ডিলারশিপ নেটওয়ার্কের পাশাপাশি সংস্থাটি ‘নোমাডস কমিউনিটি’-র মাধ্যমে রাইডারদের মধ্যে এক প্রাণবন্ত মেলবন্ধন গড়ে তুলছে। এছাড়াও, গ্রাহকদের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য সংস্থার ‘ওনারশিপ অ্যাসিওরেন্স প্রোগ্রাম’-এর অধীনে থাকছে ৪ বছর বা ৫০,০০০ কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, ৬ বছর বা ৭৪,০০০ কিমি এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ৮ বছরের এক্সটেন্ডেড রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং ৫ বছর পর্যন্ত বার্ষিক রক্ষণাবেক্ষণ পরিকল্পনার সুবিধা।
ডিলারশিপের ঠিকানা ও যোগাযোগ: লিগ্যাসি মোটরস, তেঁতুলতলা, বি.টি. রোড আগরপাড়া, এলপি-১/১৬৩, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ – ৭০০০৫৮। ফোন: ৯০৮৩