আগামী ২৩ থেকে ৩১মে পর্যন্ত ৯ দিনের “লেজেন্ড’স কেয়ার ক্যাম্প” আয়োজনের ঘোষনা করলো ক্লাসিক লেজেন্ড’স। এই ক্যাম্পের মধ্য দিয়ে তাদের Jawa, Yezdi এবং BSA ডিলারশিপ নেটওয়ার্ক জুড়তে চলেছে তারা। ক্লাসিক লেজেন্ড’স-এর দেশব্যাপী এই সার্ভিস উদ্যোগে গ্রাহকদের জন্য থাকছে সম্পূর্ণ ভেহিকল হেলথ চেক-আপ, সার্ভিস, স্পেয়ার পার্টস, শ্রমমূল্য ও জেনুইন অ্যাক্সেসরিজের বিশেষ সুবিধা। ক্যাম্পে প্রশিক্ষিত টেকনিশিয়ানরা মোটরসাইকেলের ৭২-পয়েন্ট পরিদর্শন করবেন, যার মধ্যে থাকবে ইঞ্জিন, ব্রেক, ক্লাচ, ইলেকট্রিক্যাল সিস্টেম, টায়ার, সাসপেনশন, ব্যাটারি ও সামগ্রিক গাড়ির অবস্থা পরীক্ষা। পাশাপাশি গ্রাহকরা মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ ও বর্ষার আগে রাইডিং প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞ পরামর্শও পাবেন।
এবিষয়ে জয়াপ্রদীপ বাসুদেভান বলেন, গ্রাহকের অভিজ্ঞতা ও রাইডার সন্তুষ্টিই ক্ল্যাসিক লেজেন্ড’স-এর মূল অগ্রাধিকার এবং “লেজেন্ড’স’ কেয়ার ক্যাম্প ”-এর মাধ্যমে রাইডারদের উন্নত পরিষেবা ও আগাম ভেহিকল কেয়ার দেওয়াই তাদের লক্ষ্য।
এই ক্যাম্পে অংশগ্রহণের জন্য গ্রাহকরা তাদের নিকটবর্তী অনুমোদিত Jawa, Yezdi এবং BSA ডিলারশিপে গিয়ে এই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করলেই অংশ নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন ফাইন্যান্স ও এক্সচেঞ্জ-এর বিশেষ সুবিধা।
