আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ্যোগী হলো জলপাইগুড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ। মেয়েরা কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তা শেখানোর জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা পুলিশ। সোমবার সকালে জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে শুরু হয়েছে এই সচেতনতা শিবির।অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিজয়িনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্রছাত্রীর সংবর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে সকলের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়িনী নামাঙ্কিত টি শার্টের উদ্বোধন করেন জেলা পুলিশের আধিকারিকরা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত নিজের বক্তব্যের মধ্য দিয়ে শিশু ও নারী পাচার এবং বাল্য বিবাহের বিষয়ে সচেতন করেন সকলকে।
Related Posts
বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তের জন্মবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করলেন মেয়র গৌতম দেব
৬ ডিসেম্বর ১৯১১ সালে জন্মগ্রহন করেন এই বিপ্লবী। তবে দেশের স্বার্থে ৭ই জুলাই ১৯৩১ সালে মাত্র ২০ বছর বয়সেই শহীদ…
Share this:
ছট পুজোতে ভোরের সকালে উপছে পড়া ভিড় দেখা গেল শিলিগুড়ি শহর
শিলিগুড়ি : আজ ছট পুজোর দ্বিতীয় দিন, আর আজই ছট পুজোর সমাপ্তি। এই দ্বিতীয় দিনের ভোরের সকালে উপছে পড়া ভিড়…
Share this:
ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ
ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের…
