তুফানগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। অবশেষে শুরু হলো তুফানগঞ্জ থেকে সিতাই পর্যন্ত একটি বাস পরিষেবা! সোমবার কালিবাড়ি নতুন বাস স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে বাসের শুভ সূচনা করেন তুফানগঞ্জ ১ ব্লক জুগ্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহম্মদ তৌফিক আলী, এছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জ থানার মেজ বাবু রাজু রায় তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক চানমোহন সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এ বিষয়ে তুফানগঞ্জ মহকুমা মোটর মালিক ইউনিয়নের সভাপতি সন্তোষ সাহা বলেন, তুফানগঞ্জ বাসির একটা দীর্ঘদিনের দাবি ছিল বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ থেকে বলরামপুর দিনহাটা ও সিতাই পর্যন্ত একটি বাস পরিষেবা চালু করা হোক। অবশেষে তুফানগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল, আজ থেকেই তুফানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি বাস পরিষেবা চালু হল এই বাস প্রত্যেকদিন দিনে দুবার করে তুফানগঞ্জ থেকে সিতাই পর্যন্ত যাতায়াত করবে।
Related Posts
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ভোট গণনা
দার্জিলিং জেলায় শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে ভোটপর্ব। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জমায়েত হতে শুরু করেছে ভোট গণনা কেন্দ্রে।…
Share this:
প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল আজ
প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রথম বর্ষ এই প্রতিযোগিতার…
Share this:
Heritage Of Dinhata:শতাব্দী প্রাচীন বুড়ীমাতার পুজো প্রকৃত অর্থেই সম্প্রীতির উৎসব
ইদানীংকালে বৈদ্যুতিন মাধ্যম, সামাজিক মাধ্যম কিংবা খবরের কাগজের পাতায় যখন আমরা ধর্মীয় জিগির, সাম্প্রদায়িক হানাহানি, বিদ্বেষ ও বিচ্ছিন্নতাবাদের নানা সংবাদে…
