দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন মাস পড়তে না পড়তেই লক্ষ্য করা যাচ্ছে একাধিক বদল। এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩২০২ টাকা।
জানুয়ারি মাসে প্রায় ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। পাশাপাশি এই বিষয়ে বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি।
ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে। অন্যদিকে স্বস্তির খবর হল, গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া কলকাতায় গৃহস্থলীর এলপিজির সিলিন্ডারের দাম এখনো ৯৩৯ টাকাতেই রয়েছে।
