কল্যাণ জুয়েলার্সের সঙ্গে ইনস্টামার্ট, ধনতেরাসে মিলবে ০.১ গ্রাম সোনার কয়েন

আসন্ন ধনেতেরাস উপলক্ষে ভারতের অন্যতম জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম ইনস্টামার্ট, প্রখ্যাত গয়না ব্র্যান্ড ‘কল্যাণ জুয়েলার্স’ (Kalyan Jewellers)-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের মাত্র ০.১ গ্রাম থেকে শুরু সোনার কয়েন কেনার সুযোগ করে দিয়েছে। এর ফলে উৎসবের এই শুভ দিনে সোনা কেনা সাধারণ মানুষের আরও নাগালের মধ্যে চলে এসেছে। এই বিশেষ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে ইনস্টামার্ট দারুণ কিছু উপহারের ব্যবস্থাও করেছে। আগামী ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ভারতজুড়ে প্রথম ১০০০ জন গ্রাহক কল্যাণ জুয়েলার্সের সোনার কয়েন কিনলে বিনামূল্যে পাবেন ১ গ্রামের একটি রূপোর কয়েন।

পাশাপাশি, প্রতিটি সোনা কেনার ক্ষেত্রে গ্রাহকরা একটি করে ফ্রি ডিজিটাল ডিসকাউন্ট ভাউচার পাবেন, যার মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত সারা দেশের যেকোনও কল্যাণ জুয়েলার্স স্টোর থেকে ৫ গ্রামের রূপোর কয়েন রিডিম করা যাবে। ধনেতেরাসের মতো শুভ দিনে সোনা ও রূপো কেনা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়, আর সেই কথা মাথায় রেখেই ইনস্টামার্ট গ্রাহকদের জন্য এই সহজ ও সুবিধাজনক ব্যবস্থা করেছে। এই উৎসবের মরসুমে প্ল্যাটফর্মে ০.৫ গ্রাম থেকে ১০ গ্রাম ওজনের সোনার কয়েন এবং ১ গ্রাম থেকে ১০০ গ্রাম ওজনের রূপোর কয়েন উপলব্ধ থাকছে।

গত বারো মাসে ইনস্টামার্টে সোনার কেনাকাটা ২৫৮% এবং রূপোর কেনাকাটা ১৮৫% বৃদ্ধি পেয়েছে, যা কুইক কমার্সে মূল্যবান ধাতুর ক্রমবর্ধমান চাহিদাকেই স্পষ্টভাবে তুলে ধরে। এই কেনাকাটার ক্ষেত্রে সারা দেশের মধ্যে বেঙ্গালুরু শীর্ষে রয়েছে এবং তারপরেই মুম্বই, হায়দরাবাদ, আহমেদাবাদ, লক্ষ্ণৌয়ের মতো শহরগুলির অবস্থান। বিগত বছরগুলির সাফল্যের ধারা বজায় রেখে এবছরও ধনেতেরাসে ছোট ও সাশ্রয়ী ওজনের কয়েনের মাধ্যমে ক্রেতারা কুইক কমার্স প্ল্যাটফর্ম থেকেই স্বাচ্ছন্দ্যে তাঁদের উৎসবের কেনাকাটা সেরে নিতে পারবেন।