দীপাবলিতে জাওয়া, ইয়েজেদিও বিএসএ-র টেস্ট রাইডে মিলতে পারে স্বপ্নের বাইক

এই দীপাবলিতে আকর্ষণীয় উৎসবকালীন ফিনান্স অফার এবং ‘টেস্ট রাইড অ্যান্ড উইন ইওর ড্রিম বাইক’ ক্যাম্পেইন নিয়ে হাজির জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। সংস্থার তরফে প্রতি লক্ষ টাকায় মাত্র ১,৮৮৮ টাকা থেকে ইএমআই, ৪.৭৫ শতাংশ থেকে সুদের হার এবং ৪,৯৯৯ টাকা থেকে ডাউন পেমেন্টের সুবিধা দেওয়া হচ্ছে।

জাওয়া-র চিরন্তন স্টাইল, ইয়েজদি-র অ্যাডভেঞ্চার প্রিয় মনোভাব এবং বিএসএ-র ঐতিহ্যবাহী ব্রিটিশ কারুশিল্পের অভিজ্ঞতা নিতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি, টেস্ট রাইডের মাধ্যমে পছন্দের স্বপ্নের মোটরসাইকেল জেতার সুযোগও থাকছে এই ক্যাম্পেনে।

ক্ল্যাসিক লিজেন্ডস -এর সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখছেন এমন উৎসাহীদের জন্য মালিকানা পাওয়ার পথ আরও সহজ করতেই এই বিশেষ উদ্যোগ। উৎসবের মরশুমে নিকটবর্তী অনুমোদিত ডিলারশিপে গিয়ে টেস্ট রাইড নেওয়া, ফিনান্স অফার সম্পর্কে জানা এবং স্বপ্নের বাইক জেতার সুযোগ নিতে পারবেন গ্রাহকরা।