ঘোষিত হলো ছুটির তালিকা

নতুন মাস শুরু হতেই ঘোষিত হলো ছুটির তালিকা। এবার মে মাস। আর নতুন মাসেও একাধিক ছুটি রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। মে মাসেই রয়েছে মে দিবস থেকে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে পড়েছে শুক্রবার। তারপর শনিবার ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলত টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে এই সময়ে।

আবার মাসের শেষের দিকে রয়েছে আরও ছুটি। ঈদ-উদ-জোহা পড়েছে ২৭ মে। সেই দিনও সরকারি ছুটি পাবেন সকলে। এছাড়া শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি তো রয়েইছে। সবমিলিয়ে বেশ কয়েকটি ছুটি উপভোগ করার সুযোগ থাকবে আগামী মাসে।

হলিডে লিস্ট:

মে দিবস- ১ মে

বুদ্ধ পূর্ণিমা – ৮ মে

ঈদ-উদ-জোহা – ২৭ মে