শীত মানে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা এলাকা তারমধ্যে গরম গরম চায়ের সাথে ভাগা পিঠার বা দুপুরে ঠান্ডার মধ্যে সূর্যের উত্তাপ নিতে নিতে কমলালেবু স্বাদ নিতে পছন্দ করেন সকলেই সাথে গরম পোশাক পড়ে শীত কাটানোর এমনি দৃশ্য ফুটে ওঠে শীতের দিন গুলোতে। তবে নভেম্বর শেষে বছরের শেষ মাস ডিসেম্বর পড়লেও তেমন শীত পরেনি শহরে । তবেও প্রতিবারের মতো শীত বস্তরে সম্ভার নিয়ে শহরে হাজির শীত বস্ত্র ব্যবসায়ীরা। বহুলপরিচিত ভুটিয়া মার্কেট বসলেও ক্রেতার সংখ্যা না থাকায় হতাশ রয়েছেন ভুটিয়া মার্কেটের শীতবস্ত্র ব্যবসায়ীরা। প্রায় ক্রেতা শূন্য মার্কেট চত্বর। হাতে গোনা এক দুইজন ক্রেতার দেখা মিললেও তেমনভাবে ব্যবসা জমেনি এখনোও। ব্যবসায়ীরা জানান শীত পড়ার সাথে সাথে বাজারে বাড়তে পারে ক্রেতা সংখ্যা। পাশাপাশি ব্যবসায়ীরা আরো জানান অন্য বারের তুলনায় এবারে শীত বস্তরের সম্ভার রয়েছে অনেক বেশী। অন্যদিকে ক্রেতারা জানান তেমনভাবে শীত না পড়াতে কেনাকাটি সেভাবে না করলেও শীত বাড়ার সাথে সাথে ফের আসবেন ভুটিয়া মার্কেটে।
Related Posts
ধুপগুড়ি শহরের এলাকাবাসীরা আবারো পথ অবরোধে সামিল
আবারো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে পথ অবরোধ। তবে এবার কিন্তু পুরুষ নয় মহিলাদের পথ অবরোধ। তিন থেকে…
Share this:
কোচবিহারের সাগরদিঘীতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য
কোচবিহার সাগরদিঘীতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো বুধবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার…
Share this:
জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন
টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফালাকাটা ব্লকের জটেশ্বর বীনাপানি সংঘের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে জটেশ্বর উচ্চ…
