ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন এক দৈনিক পত্রিকার সাংবাদিক। ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেলেন তিনি। সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার সাংবাদিক এদিন নিজস্ব চারচাকা গাড়িতে করে মাদারিহাটের বাসভবন থেকে জেলা শহরের উদ্দেশ্যে রওনা দেন।
রাস্তায় পৌঁছতেই আশঙ্কাজনক ঘটনা ঘটে। ৩১ নম্বর জাতীয় সড়কের মাদারিহাট সংলগ্ন এলাকায় হঠাৎই গাড়ির স্টিয়ারিং লক হয়ে যায়, বলে দাবি করেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সোজা রাস্তা থেকে ছিটকে পড়ে যায় পাশের নয়নঝুলিতে।
দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। আশঙ্কাজনক হলেও আশ্চর্যের বিষয়, সাংবাদিক কেবলমাত্র সামান্য আঘাত পেয়েছেন ও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা গাড়ি থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ধরনের স্টিয়ারিং লক হয়ে যাওয়ার ঘটনা যথেষ্ট বিপজ্জনক সাথে যে কোনও সময় বড় বিপদের কারণ হতে পারে।
এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
