বড়দিনে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দপ্তর । এদিকে পশ্চিমী ঝঞ্চার জেরে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৩-৪ দিন রাজ্যে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ২৭ ডিসেম্বরের পরে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই তিন জেলার কিছু অংশে বৃষ্টির পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে বড়দিনে। উত্তরের বাকি সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার দাপট থাকবে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Related Posts
চৈত্র সংক্রান্তির মুখে আচমকা বৃষ্টিতে ভিজল শিলিগুড়ি
চৈত্র সংক্রান্তির প্রাক্কালে আচমকা অকাল বৃষ্টিতে ভিজে উঠল পাহাড়ঘেরা সমতলের শহর শিলিগুড়ি। গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর বুধবারের সকালে ঝমঝমে…
Share this:
সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত
উত্তরে দুর্যোগ। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। মেঘলা আকাশ, অন্ধকার নেমে এসেছে গোটা এলাকায়।ভোররাত থেকেই জলপাইগুড়ি, ধুপগুড়ি সহ…
Share this:
নভেম্বরের প্রথম সপ্তাহতেই কুয়াশাচ্ছন্ন শিল্পশহর দুর্গাপুর
শীত কবে আসবে জানা নেই ৷তার আগে হাজির কুয়াশা ৷নভেম্বরের প্রথম সপ্তাহতেই কুয়াশাচ্ছন্ন শিল্পশহর দুর্গাপুর৷কালীপুজো মিটতেই কুয়াশার দাপট ৷বেলা বাড়লে…
