টেকসই উদ্যোগে পেপসিকোর নতুন পদক্ষেপ

পেপসিকো প্রকাশ করেছে ২০২৫ ইএসজি পারফরম্যান্স আপডেট। পেপসিকো পজিটিভ(pep+) লক্ষ্যের আওতায় ৬০টির বেশি দেশে ৪৭ লক্ষ একর জমিতে পুনরুজ্জীবনমূলক কৃষি পদ্ধতি সম্প্রসারণ, জল-ঝুঁকিপূর্ণ এলাকায় নিজস্ব কারখানায় ১০০% জল পুনরায় পূরণ এবং প্রাথমিক প্যাকেজিংয়ে ভার্জিন প্লাস্টিকের ব্যবহার ৬% কমিয়েছে সংস্থাটি।

ভারতে পার্টনারশিপ ফর প্রগ্রেস -এর মাধ্যমে ১৪টি রাজ্যের প্রায় ৩৬,০০০ কৃষকের সঙ্গে কাজ করছে পেপসিকো এবং চিপসের উপযোগী আলু ১০০% স্থানীয়ভাবে সংগ্রহ করছে। Mitti DidiLay’s Smart Farms উদ্যোগে ১৮,০০০-এর বেশি একর জমি ম্যাপ এবং ৭,০০০-এর বেশি কৃষককে তথ্য দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ আলু উৎপাদন এলাকায় মাইক্রো-ইরিগেশন ব্যবহার ১০০%, যার মধ্যে উত্তরপ্রদেশে ২,৩০০-এর বেশি একর জমি রয়েছে।

জল সংরক্ষণে জল-ঝুঁকিপূর্ণ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত জলের ১০০%-এর বেশি স্থানীয় জলভাণ্ডারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুনে কারখানায় জলের ব্যবহার ৯০%-এর বেশি কমেছে। ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে ২৩ বিলিয়ন লিটার জল ফিরিয়ে এবং প্রায় ৯ কোটি ৭০ লক্ষ মানুষকে নিরাপদ জলের সুবিধা দিয়েছে সংস্থাটি।

প্যাকেজিংয়ে ১০০% rPET বোতল ব্যবহারের পাশাপাশি ভারতে জ্বালানি ব্যবহারের ৯৭% বায়োমাস-নির্ভরKosi–Pataudi EV Green Corridor-এ ১৩টি ৩২ ফুট বৈদ্যুতিক কনটেনার ট্রাক বছরে প্রায় ৬ লক্ষ বৈদ্যুতিক কিলোমিটার পথ অতিক্রম করছে। দেশে ৮০০টির বেশি যানবাহন রেট্রোফিট করা হয়েছে।

এছাড়া ভারতে পেপসিকোর পানীয় পণ্যের পরিমাণের হিসেবে ৫০%-এর বেশি লো বা জিরো-সুগার। কনভেনিয়েন্স ফুডে ৪০% কম ফ্যাটযুক্ত রেড রক ডেলি-র বেকড ভ্যারিয়েন্ট ও মিলেট-ভিত্তিক কুরকুরে জোয়ার পাফস (Kurkure Jowar Puffs) রয়েছে।

পেপসিকোর চিফ সাসটেইনেবিলিটি অফিসার জিম অ্যান্ড্রু এবং পেপসিকো ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও সাসটেইনেবিলিটি হেড যশিকা সিং জানান, কৃষক, সম্প্রদায়, প্রাকৃতিক সম্পদ, ব্যবসা ও ক্রেতাদের স্বার্থকে একসঙ্গে রেখে টেকসই বৃদ্ধি এগিয়ে নেওয়াই সংস্থার লক্ষ্য।