শিলিগুড়িতে প্রকাশ্যে সোনার দোকানে ডাকাতি, গ্রেফতার ২

শহরের প্রাণকেন্দ্র হিলকার্ট রোডে রবিবার দুপুরে ঘটে গেল ডাকাতির ঘটনা। দিনদুপুরে একদল সশস্ত্র দুষ্কৃতী হানা দেয় একটি নামী সোনার দোকানে। দোকানের কর্মীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সোনার গয়না লুট করে পালানোর চেষ্টা করে তারা।

ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। দ্রুত শুরু হয় তল্লাশি ও তদন্ত। এ সময় শিলিগুড়ি ট্রাফিক পুলিশের দুই সাহসী কর্মীর তৎপরতায় ঘটনাস্থলেই একজন দুষ্কৃতী ধরা পড়ে। পরে পুলিশের অভিযানে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। এদিন তাদের শিলিগুড়ি থানার থেকে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পিছনে থাকা চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।