আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Related Posts
বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক
আগ্নেয় অস্ত্র নিয়ে অসামাজিক কাজ করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল এক যুবক গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এনজেপি থানার সাদা পোশাকের…
Share this:
মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক
মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, নানা…
Share this:
শতবর্ষের উদযাপনে মিত্র সম্মিলনী, বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ মানুষের উপস্থিতিতে জমজমাট শোভাযাত্রা
শিলিগুড়ির মিত্র সন্মিলনীর পূজো এবার ১০০ বছরে পা রাখলো। শতবর্ষ উপলক্ষ্যে এদিন একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায়…
