নতুন ভিজ্যুয়াল আইডেন্টিটি এবং ফ্রেশ কালেকশনে হাজির সফটলাইন

রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের মালিকানাধীন জনপ্রিয় উইমেনস অ্যাপারেল ব্র্যান্ড ‘সফটলাইন’ নিয়ে এল তাদের নতুন এবং আধুনিক ব্র্যান্ড রূপা। লঞ্জারি, অ্যাথলেজার এবং আউটারওয়্যার কালেকশনে এই পরিবর্তন ব্র্যান্ডটির অগ্রগতির নতুন অধ্যায় শুরু করেছে। নতুন ভিজ্যুয়াল আইডেন্টিটিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় ও সতেজ লুক, যা আজকের প্রজন্মের রুচির সাথে সামঞ্জস্যপূর্ণ।
নতুন এই কালেকশনে রয়েছে ব্রেসিয়ার, ক্যামিসোল, প্যান্টি, লেগিংস এবং প্যান্ট। কাজ, অবসর, ভ্রমণ কিংবা ফিটনেস—সব সময়ের জন্য উপযোগী করে এগুলো ডিজাইন করা হয়েছে। আরাম এবং স্টাইলের সঠিক ভারসাম্যে তৈরি এই পোশাকগুলো নারীদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করবে।
ব্র্যান্ডটির এই নতুন যাত্রার মুখ হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সাবলীল স্টাইল সফটলাইনের মূল ভাবনার সাথে একদম মানানসই। রূপা অ্যান্ড কোম্পানির ডিরেক্টর বিকাশ আগরওয়াল জানান, সময়ের সাথে তাল মিলিয়ে ব্র্যান্ডকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে সফটলাইনের মূল গুণগত মান এবং আরাম আগের মতোই অটুট থাকবে।
সফটলাইনের এই নতুন কালেকশন এখন দেশের প্রধান রিটেল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে। ১৯৬৮ সাল থেকে শুরু হওয়া রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেড সবসময় গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে কাজ করে চলেছে।