ফ্লিপকার্টের সংস্থা ও ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ক্লিয়ারট্রিপ আজ হলিডে প্যাকেজ বিভাগে প্রবেশের ঘোষণা করেছে। নতুন পরিষেবায় ফ্লাইট, হোটেল, অ্যাক্টিভিটি এবং ট্রান্সফার একত্র করে বিশেষজ্ঞদের তৈরি একটি ভ্রমণসূচি দেওয়া হবে, যা যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। ক্লিয়ারট্রিপের বৃহত্তর বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে এই পরিষেবা চালু হয়েছে। সংস্থার লক্ষ্য, পৃথক ট্রাভেল বুকিংয়ের বাইরে গিয়ে একটি পূর্ণাঙ্গ, মাল্টিমোডাল ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠা।
সাধারণ হলিডে প্যাকেজের মতো নির্দিষ্ট পরিকল্পনা মেনে চলতে হবে না। ক্লিয়ারট্রিপের প্যাকেজে যাত্রীরা হোটেল বদলাতে, অ্যাক্টিভিটি পরিবর্তন করতে বা ফ্লাইট পাল্টাতে পারবেন, তবে প্যাকেজের মূল কাঠামো বজায় থাকবে। ক্লিয়ারট্রিপের চিফ বিজনেস অফিসার—এয়ার, গৌরব পাটওয়ারি বলেন, “ভারতে হলিডে পরিকল্পনা বরাবরই হয় দু’টির একটিতে—হয় আপনাকে একটি নির্দিষ্ট প্যাকেজ দেওয়া হয় এবং সেই অনুযায়ী চলতে হয়, অথবা নিজেকেই ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে সবকিছু পরিকল্পনা করতে হয়। আমরা মনে করি, এর চেয়ে আরও ভালো একটি উপায় রয়েছে। বিশেষজ্ঞদের তৈরি পরিকল্পনা, যাত্রীর নিজের নিয়ন্ত্রণ এবং প্রয়োজনের সময় বিশেষজ্ঞের সহায়তা—এই তিনটি বিষয়ই আমরা একসঙ্গে এনেছি।
জনপ্রিয় সব গন্তব্যের জন্য আজ এই পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে ভারতীয় যাত্রীরা তাঁদের পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারবেন।”পরিকল্পনার সময় যাত্রীরা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। বুকিংয়ের পর লাইভ ভ্রমণসূচিতে চালকের তথ্য, ভাউচার ও প্রতিদিনের পরিকল্পনা থাকবে। ভ্রমণের সময় পাওয়া যাবে ২৪×৭ সহায়তা।ফ্লিপকার্ট গ্রুপের অংশ হওয়া এবং ক্লিয়ারট্রিপের বৃহৎ পরিসরের কারণে সংস্থাটি ফ্লাইট, হোটেল ও অভিজ্ঞতা প্রদানকারীদের কাছ থেকে বিশেষ মূল্য ও ইনভেন্টরি নিশ্চিত করতে পেরেছে। এই সুবিধা প্যাকেজের মূল্য, বিশেষজ্ঞদের তৈরি পরিকল্পনা ও নমনীয়তার মাধ্যমে যাত্রীদের দেওয়া হবে। এছাড়া রয়েছে ক্লিয়ারট্রিপ-এর প্রাইজ বিট অফার। একই ভ্রমণসূচি অন্য কোথাও কম দামে পাওয়া গেলে ক্লিয়ারট্রিপ সেই দামের চেয়েও কম দামে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
