ভারতীয় গ্রাহকদের ঘরে বসেই চমৎকার সিনেমাটিক ও ইমার্সিভ অডিওর অভিজ্ঞতা দিতে সোনি ইন্ডিয়া তাদের হোম অডিও পোর্টফোলিও সম্প্রসারণের কথা ঘোষণা করেছে। সোনি কর্পোরেশনের গ্লোবাল হেড মিস্টার নেজু দাইসুকে এবং সোনি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুনীল নায়ার যৌথভাবে এই নতুন ‘ব্রাভিয়া থিয়েটার’ লাইন আপটি লঞ্চ করেছেন।
এই লাইন আপে রয়েছে ফ্ল্যাগশিপ মডেল ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো, সাউন্ডবার বার ৭ ও বার ৫, সাবউফার সাব ৯ ও সাব ৮, এবং রিয়ার স্পিকার রিয়ার ৯ ও রিয়ার ৮। সোনির অত্যাধুনিক ৩৬০ স্পেশিয়াল সাউন্ড ম্যাপিং, ডলবি অ্যাটমস এবং ডিটিএস:এক্স প্রযুক্তিতে চালিত এই ডিভাইসগুলো ঘরের মধ্যে একটি নিখুঁত ও বিস্তৃত সাউন্ডস্টেজ তৈরি করে, যা ক্রিয়েটরদের আসল অডিওর ভাবনাকে জীবন্ত করে তোলে।
এতে আরও রয়েছে একটি অনন্য ফিচার—ব্রাভিয়া ডাইরেক্ট কানেক্ট। এর মাধ্যমে কোনও সাউন্ডবার ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সাবউফার ও রিয়ার স্পিকার সরাসরি যুক্ত করা যায়, যা গ্রাহকদের বাজেট অনুযায়ী সিস্টেম আপগ্রেড করার ফ্লেক্সিবিলিটি দেয়।
১ জুলাই ২০২৬ থেকে সোনি স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে পণ্যগুলো পাওয়া যাবে। মডেলগুলোর আকর্ষণীয় ‘বেস্ট বাই’ মূল্য উল্লেখ করা হল। ১ জুলাই থেকে থিয়েটার ট্রায়ো ও থিয়েটার বার ৭ পাওয়া যাচ্ছে যথাক্রমে ১,৬৯,৯৯০ টাকা ও ৮২,৯৯০ টাকায়। ৩ অগাস্ট থেকে থিয়েটার সাব ৮ ও ৯ পাওয়া যাবে যথাক্রমে ৩৪,৯৯০ ও ৭৯,৯৯০ টাকা থেকে। আর থিয়েটার বার ৫ মাত্র ২৯,৯৯০ টাকায় পেয়ে যাবেন ১৮ অগাস্ট থেকে। থিয়েটার রিয়ার-এর এমআরপি রাখা হয়েছে ৮৮,৯৯০ টাকা।
প্রিমিয়াম হোম এন্টারটেইনমেন্ট খাতে ভারতীয় গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণ করতে সোনি এই বিভাগের সেরা প্রযুক্তি নিয়ে আসার বিষয়টি অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
সোনি ব্রাভিয়া থিয়েটার লাইনআপের সঙ্গে পান ঘরের মধ্যেই সিনেমা হলের অভিজ্ঞতা
