মালদা টাউন স্টেশনে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি

‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান ২০২৬ উপলক্ষ্যে মালদা টাউন রেলওয়ে স্টেশনে আয়োজিত হল স্বচ্ছতা শপথ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী এবং মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা।

কর্মসূচিতে উপস্থিত সবাই পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রাখার শপথ নেন। পরে স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে অংশ নেন তাঁরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার বার্তাও দেওয়া হয়।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কোনও নির্দিষ্ট দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব। নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ‘স্বচ্ছ ভারত, সুন্দর ভারত’—এই বার্তাকে সামনে রেখেই এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।