তীব্র দাবদাহে জ্বলছে শহর শিলিগুড়ি।বৈশাখের শুরুতেই তাপমাত্রার পারদ চড়া রয়েছে শহরে। বিগত কয়েকদিন যাবৎ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে শহরে। ফলে স্বাভাবিক ভাবেই গরমে নাজেহাল হয়ে পড়েছে শহরবাসী। গরমের ফলে রাস্তাঘাট প্রায় ফাঁকা।গরম থেকে বাঁচতে ঠান্ডা দই, আইসক্রিম, ডাবের জলের সাহারা নিচ্ছে শহরবাসী। গরম থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় দিনগুনছে মানুষ। তবে বুধবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Related Posts
মাদকাসক্তি রুখতে শিলিগুড়িতে ABVP-র জনসচেতনতা অভিযান
কলেজ ক্যাম্পাস ও সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আজ শিলিগুড়িতে মাদকবিরোধী র্যালির আয়োজন করে ABVP শিলিগুড়ি। শিলিগুড়ি কলেজের…
Share this:
পৌরসভার উদ্যোগে ফের শিলিগুড়িতে শুরু হল অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান
অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি। ইতিমধ্য বর্তমান পুরবোর্ড রনংদেহি মেজাজেই এই অবৈধ নির্মান ভাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে।…
Share this:
পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের সমস্যা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরনিগমে
শিলিগুড়ি : পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের (ইকো সেনসিটিভ জোন) একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুরনিগমে। এদিন শিলিগুড়ি পুরনিগমের…
