PWNSAT ২০২৬: ১০০% স্কলারশিপের সুযোগ

ফিজিক্সওয়ালা (PW) তাদের বার্ষিক PWNSAT 2026-এর চতুর্থ সংস্করণ ঘোষণা করেছে। JEE ও NEET-এর প্রস্তুতিতে থাকা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা বিনামূল্যে এই স্কলারশিপ পরীক্ষায় অংশ নিতে পারবেন।এবার যোগ্য পড়ুয়ারা ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড়, ২.৫ কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কার এবং সেরা ৫০০ জনের জন্য বিনামূল্যে শিক্ষা ও হোস্টেল সুবিধা পাবেন।

এই পরীক্ষায় যাতে বেশি সংখ্যক পড়ুয়ার অংশগ্রহণ করতে পারে সে উদ্দেশ্যে পরীক্ষা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই হবে। অনলাইন পরীক্ষা চলবে ১লা থেকে ১৫ই অক্টোবর ২০২৬ পর্যন্ত। অফলাইন পরীক্ষা হবে ৩, ৪, ১০ ও ১১ই অক্টোবর দেশের বিভিন্ন পিডাব্লিউ বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টার-এ।

এছাড়াও, PWNSAT -এ ভালো ফল করা নির্বাচিত পড়ুয়াদের এক্সক্লুসিভ র‍্যাঙ্কার্স গ্রুপ-এর মাধ্যমে অতিরিক্ত একাডেমিক মেন্টরশিপ ও JEE-NEET প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হবে। ফিজিক্সওয়ালাহর প্রতিষ্ঠাতা সিইও অলখ পান্ডে জানান, আর্থিক পরিস্থিতি যাতে কোনও পড়ুয়ার মানসম্মত শিক্ষার পথে বাধা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।