পারফেটি ভ্যান মেল ইন্ডিয়ার জনপ্রিয় ব্র্যান্ড আলপেনলিবে এবং ভারতের অন্যতম সেরা অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি যৌথভাবে চালু করল ‘আলপেনলিবে সুইটেস্ট সিটি চ্যালেঞ্জ’। ভারতের নতুন যুগের ক্রমবর্ধমান অর্থনীতির মূল ভিত্তি হলেন এই ডেলিভারি পার্টনাররা, যাঁরা প্রতিদিন শহরজুড়ে অসংখ্য মানুষের দরজায় খাবার ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেন। পুনে, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই এবং দিল্লি সহ ভারতের ২০টিরও বেশি শহরে এই চ্যালেঞ্জটি লাইভ করা হবে। অনন্য এই উদ্যোগটির উদ্দেশ্য হলো, দেশজুড়ে যে লক্ষ লক্ষ গ্রাহক প্রতিদিন ডেলিভারি পার্টনারদের মুখোমুখি হন, তাঁরা যেন অর্ডার নেওয়ার সময় একটু হাসি, আন্তরিকতা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রতি আলপেনলিবে তাদের ‘ইন্ডিয়াস সুইটনেস রিপোর্ট’ সমীক্ষায় প্রায় ২৮ হাজার ডেলিভারি পার্টনারের মতামত নেয়। প্রতি ৫টি ডেলিভারির মধ্যে প্রায় ২টি ক্ষেত্রে ডেলিভারি পার্টনাররা গ্রাহকদের আচরণকে ‘গড়ের চেয়েও খারাপ’ বলে রেট করেছেন। পাশাপাশি, প্রতি ৪টি ডেলিভারির মধ্যে ১টি ক্ষেত্রে গ্রাহকরা কোনো অভিবাদন না জানিয়েই অর্ডার নিয়ে নেন। বেশিরভাগ ভারতীয় গ্রাহক ডেলিভারি পার্টনারদের প্রতি শ্রদ্ধাশীল হলেও, এই দৈনন্দিন কথাবার্তাকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তোলার সুযোগ রয়েছে। এই ক্যাম্পেইন সম্পর্কে পারফেটি ভ্যান মেল ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর গুঞ্জন খেতান বলেন, “সুইগির সঙ্গে আমাদের এই ‘সুইটেস্ট সিটি চ্যালেঞ্জ’ মানুষের মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে তুলতে এবং প্রতিদিনের জীবনে সুন্দর মুহূর্ত তৈরি করতে সাহায্য করবে।”
সুইগি ফুড মার্কেটপ্লেসের ‘ড্রাইভোর্স অ্যান্ড ডেলিভারি অর্গ’-এর কোমল অরোরা বলেন, “ডেলিভারি পার্টনাররা আমাদের ব্যবসার প্রধান স্তম্ভ। তাঁদের মুখে হাসি ফোটাতে পারলে কাজের অভিজ্ঞতা অনেক ভালো হবে। একটি সাধারণ হাসি, ধন্যবাদ বা সামান্য কথাবার্তার মতো ছোট ছোট বিষয় আমাদের পার্টনারদের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে।”
